মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ই-পেপার

রংপুরে মাধ্যমিক শিক্ষা অফিসাদের সাথে স্কাউটিং বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরহাদ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল এর ব্যবস্থাপনায়  রংপুর বিভাগের ৮ জন জেলা শিক্ষা অফিসার, ৫৮ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ৮ জন জেলা স্কাউটস সম্পাদকের সাথে স্কাউটিং বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
 ৪ অক্টোবর ২০২৩ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন   উপ- পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর এবং আঞ্চলিক স্কাউটসের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
 আঞ্চলিক কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ। সমন্বয় সভায় মূল তথ্য উপস্থাপন করেন আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ। তাকে সহায়তা করেন উপ পরিচালক, দেবীগঞ্জ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মোঃ আব্দুল্লাহ আল মামুন ও রংপুর জোনের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। সমন্বয় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন, নির্ধারিত স্কাউট ফি আদায় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পূর্বে একই ভেন্যুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, রংপুর অঞ্চলের  উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর