যশোরের অভয়নগরে বিভিন্ন অনিয়মের কারনে ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত মঙ্গলবার (৩অক্টোব) বিকালে ভ্রাম্যামান আদালতের নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। প্রায় ঘন্টাব্যাপী অভিযানের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন। তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড় পান ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কর্মকর্তা মো. হুমায়ুন কবির। ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওয়াহিদুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমানসহ অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক উপস্থিত ছিলেন।এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ম অনুযায়ী ড্রেসকোড পরিধান না করা, প্যাথলজিতে পরীক্ষার জন্য ব্যবহৃত ঔষধে কোন আমদানীকারকের নাম ঠিকানা না থাকা এবং ঔষধের কোন বার কোড না থাকায় ঐ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নওয়াপাড়া পৌরসভার মেয়রের সাথে কথা বলে সকল ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে নিয়ে কর্মশালা করবেন বলে তিনি জানান। এমন অভিযানকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহল। অনেকে আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ওইসব ডায়াগনস্টিক সেন্টার গুলোর অনিয়ম অপরাধের চিত্র ফুটে উঠলেও কোন পদক্ষেপ গ্রহন না করায় অনিয়মের মাত্রা দিনদিন দীর্ঘ হয়েছে। ফলে উপজেলা প্রসাশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, এমন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে আমরা আসা করি।