মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করেন। ২০২৩-২৪ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অ লের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল,  চেয়ারম্যান মো. শওকত হোসেন, মো. শফিকুল ইসলাম শাকিল, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি মো. এ কে এম কামরুজ্জামান মনি, যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুস ছবুর, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো. উজ্জল মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল- মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সজিব মিয়া, জনপ্রতিনিধিগণসহ বৃক্ষ মেলায় আগত কৃষক ও বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। কৃষি মেলায় ভাই ভাই নার্সারীসহ মোট ১৪টি স্টল অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর