মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে সড়কের উপর অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

খাগড়াছড়ি প্রতিনিধি: 
আপডেট সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছ রামগড় থানা পুলিশ। সোমবার সকালে রামগড় উপজেলার বনবিথী ও যৌথখামার এলাকার মধ্যবর্তী রামগড়-জালিয়াপাড়া সড়কের ডান পাশে সড়কের উপর থেকে মধ্যবয়সী ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সড়কটিতে এক অজ্ঞাতনামার লাশ দেখতে পেয়ে পথচারীরা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল পরীক্ষা করে লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শামীম মাহমুদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান।অজ্ঞাত লাশটি এলাকার কেউ নয়।পুলিশ কে জানানো হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি অজ্ঞাতনামা এক ভারসাম্যহীন ব্যক্তির। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর