৩১ বীর আলীকদম সেনা জোন কর্তৃক বেসামরিক ব্যক্তিদের’কে বিনামূল্যে চিকিৎসা সেবা’সহ ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
২৭-সেপ্টেম্বর-২০২৩ বুধবার সকালে ‘আলীকদম’ সেনা জোন কর্তৃক জোনের আওতাধীন জানালীপাড়া আর্মি ক্যাম্পে ক্যাপ্টেন নুরুজ্জামান তূর্য (আরএমও আলীকদম জোন) এর নের্তৃত্বে এক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পেইনে সকল সম্প্রদায়ের পুরুষ, নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
প্রসংগত, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গজালিয়া আর্মি ক্যাম্পের গোলঘরে ফ্রী মেডিকেল ক্যাম্পিং ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নুরুজ্জামান তূর্য (আরএমও)। আজকের ফ্রী মেডিকেল ক্যাম্পিং-এ ১০৫জন পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে চিকিৎসা প্রদান করা হয়।