মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে ওয়াল্ড ভিশনের আয়োজনে যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় নান্দাইল যুব ফোরাম সমাবেশ/২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নান্দাইল যুব ফোরামের আয়োজনে নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও নান্দাইল ঘাস ফুল শিশু ফোরামের সাধারন সম্পাদক ফারদীন, নান্দাইল যুব ফোরামের সহ সভাপতি সাথীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল কৃষি অফিসার কৃষিবিদ আনিসুজ্জামান, নান্দাইল যুব ফোরামের সভাপতি আরমান। এছাড়া আর ও বক্তব্য রাখেন এপি ম্যানেজার সুমন রোরাম,  নান্দাইলের সফল যুব উদ্যোক্তা ফরিদ মিয়া, মোজাম্মেল হক প্রমূখ। উক্ত অনুষ্ঠানে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব/যুবতী ফোরামের সদস্য সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর