মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে জামিন নিতে এসে বিজিবি সদস্য কারাগারে

রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি জমা নিয়ে বিরোধের জের ধরে চাকুরি স্থলে ছুটি না নিয়ে গোপনে বাড়িতে এসে চাচাত ভাইকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে জখম ও হত্যার চেষ্টা  মামলায় আদালতে জামিন নিতে এসে রংপুর রিজিওনাল অফিসে কর্মরত বিজিবি সদস্য আব্দুল মোতালেব(৩৫) কে আটক করে  জেল হাজতে পাঠানো হয়েছে।আটককৃত আব্দুল মোতালেব রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর (ধনিপাড়া) গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিত্যানন্দ সরকার আসামীর জামিনের আবেদন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব বিজিবির রংপুর রিজিওনাল অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন।তিনি চলতি বছরের গত ১৪ জুলাই সকালে অফিসে ছুটি না নিয়ে গ্রামের বাড়ি ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে আসেন এবং তার বাবা মার সঙ্গে পরামর্শ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।এরপর তিনি প্রতিবেশি সাদেকুল ইসলাম নামে এক যুবকের সহায়তায়  চাচাত ভাই রবিউল ইসলামকে বাড়ির সামনে ডেকে নেয়।রবিউল ইসলাম সরল মনে সেখানে পৌছামাত্র বিজিবি সদস্য মোতালেব বাঁশের  ফাঁটা দিয়ে তাকে এলোপাথারী মারপিট শুরু করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে।সে প্রাণ বাঁচতে চিৎকার শুরু করলে মোতালেব ধারালো ছোড়া দিয়ে তার মাথা বরাবর চোট মারে।সে তার বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে উক্ত আঘাত তার  হাতে লেগে রক্তাক্ত জখম হয়।এমনকি তার পিতা আব্দুল জব্বারও রবিউলকে মারধোর করে।
প্রত্যক্ষদর্শীরা রবিউলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় ভিকটিম রবিউল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা আনয়ন করে।আদালত বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতে রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেয়।পুলিশ যথারীতি মামলা রুজুু করে তদন্ত শেষে আদালতে চার্জসীট দাখিল করে।
এদিকে বিজিবি আব্দুল  মোতালেব  গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত দীর্ঘ শুনানী শেষে তার জামিনের আবেদন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর