খাগড়াছড়ির রামগড়ে চোরাই পথে আসা অবৈধ ভারতীয় ঔষুধ সহ ১ জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ। আজ রবিবার বিকেল ৩টায় রামগড় পৌরসোভার বল্টুরাম টিলা এলাকার ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো:হানিফ(৪২) রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার সিরাজ মিয়ার ছেলে।
রামগড় থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর গতি প্রকৃতি লক্ষ করে অভিযান পরিচালনা করা হয়।এসময় তার কক্ষ হতে ১৪ প্রকারের অবৈধ ভারতীয় ঔষুধ সহ আসামী মো:হানিফকে আটক করা হয়।জব্দকৃত ঔষুধের দাম ভারতীয় টাকায় দুই লক্ষ চুরাশি হাজার রুপি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে ১জনকে অবৈধ ভারতীয় ঔষুধসহ আটক করা হয়।এ ঘটনায় রামগড় থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।