মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ

জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন ৬৭জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

গত মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানদ্বয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহ্তাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানদ্বয়ের ২ জন কৃতি শিক্ষার্থী, অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করাই যেন আমাদের মূল লক্ষ্য না হয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে শেখায়; দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শেখায়। আর দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম, পিএসসি ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর