বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নৈতিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী। মাও আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাও যাইনুল আবেদীন, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ড. মাও খলিলুর রহমান মাদানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।
এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন, ড. মাও. আবুল কালাম আজাদ বাশার, অধ্যক্ষ মাও. মোশাররফ হোসাইন, হাফেজ লুতফর রহমান, মাও আ. সালাম মাদানী (সিলেট), মাও. কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাও. ফজলুল করিম ভোলা, মাও. ফখরুদ্দীন আহমাদ, মাও. রুহুল আমিন (রাজশাহী), মাও. আবু বকর সিদ্দিক (খুলনা), মাও. মোশতাক ফয়েজী, মাও. মাহমুদুর রহমান দিলাওয়ার (সিলেট), মাও. ইসমাইল আলম হাসানী (রাজশাহী), মাও. মুজিবুর রহমান (রংপুর), অধ্যক্ষ মাও মাহমুদুল হাসান (ফরিদপুর), হাফেজ কামরুল ইসলাম খান (বরিশাল), মাও. আব্দুল মান্নান আনসারী, মাও. ইব্রাহিম খলিল মুজাহিদ (কুষ্টিয়া), মোল্লা নাজিম উদ্দীন প্রমুখ।