মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে উপজেলা যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে দলীয় অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া।এসময় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর