ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ বিভাগীয় পেশাজীবি সংগঠনের নেতা, বিএনএ ময়মনসিংহ জেলা শাখার দীর্ঘ দিনের সভাপতি নান্দাইল উপজেলার কৃতি সন্তান ডাঃ মতিউর রহমান বুধবার (২০ সেপ্টেম্বর) নান্দাইল প্রেসকাবে কর্মরত সাংবাদিকদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচয় করিয়েছেন। নান্দাইলের চলমান উন্নয়ন এবং তাকে মনোনয়ন দেয়া হলে এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি প্রথমে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কাজ শুরু করবেন। একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে নান্দাইলের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। সর্বশেষ তিনি আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীদের নৌকা যার হবে তার পক্ষে নিবেদিকভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।