মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সিএমসি সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভা শেষে ১০টি ক্লাবের ৩০০ জন কিশোর কিশোরীর মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ২১/০৯/২০২৩ইং সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথিবৃন্দ কিশোর কিশোরী ক্লাবের কিশোর কিশোরীর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ক্লাবের কিশোর কিশোরীর মাঝে পোশাক বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার বেগম আপেল, পৌরসভা মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্ত ও ইউপি চেয়ারম্যানগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির বাস্তবায়নে ছিলেন পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।