মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ

মালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নেশা জাতীয় ইনজেকশনসহ মোরসালিন ইসলাম রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

১৯-সেপ্টম্বরে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোরসালিন ইসলাম রুবেল ময়মনসিংহের কোতয়ালি থানার গন্ডপা গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৪ স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দেওয়ানগঞ্জ থানাধীন ফুটানী বাজার এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ মোরসালিন ইসলাম রুবেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ৪৫ হাজার টাকা। পরে তাকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর