মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে প্রচারণামূলক সভা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ

ঝালকাঠিতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সোহেল জগন্নাথ পাড় হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বিচারক  (জেলা ও দায়রা জজ) এম, এ, হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মাসুদুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, জেলা লিগ্যালর এইড অফিসার এসএম মাহফুজ আলম, বিচারক মো: আমিরুল ইসলাম, বিচারক মো: আজাদুর রহমান শেখ, বিচারক মো: মনিরুজ্জামান, এএইচএম ইমরানুর রহমান, মাহবুবা শারমিন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আনোয়ার সাইদ, আইনজীবি সমিতির পিপি আ: মান্নান রসূল, জিপি মীর রফিকুল ইসলাম আজম, এপিপি বনি আমিন বাকলাই, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো: মশিউর রহমানসহ বিভিন্ন মিডিয়ার সংবাদিকবৃন্দ।
তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ সভায় প্রামান্য প্রতিবেদন ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী জজ মো: হাবিবুর রহমান। তিনি জানান, তথ্য অধিকার আইন ২০০৯ বলা হয়েছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ -৩৯ চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকগণের অণ্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক- স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। এর ধারাবাহিকতায় সরকার ২০০৯ সালের ৬এপ্রিল তথ্য অধিকার, ২০০৯ পাশ করে। তথ্যের মূল্য আবেদনকারী কর্তৃক ১-৩৩০১-০০০১-১৮০৭ চালান কোডে জমা দিতে হবে বলে তিনি জানান।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলেন, ‘তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরসভায় উপস্থিত থেকে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা এবং যার যার অবস্থান থেকে এ আয়োজনের সুবিধা কিভাবে নেয়া যায় তা জানার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কিছু কিছু সমস্যা ও না জানার কারণে তথ্য অধিকার আইনের সুবিধা অনেকে ভোগ করতে  পারে না। তথ্য অধিকার কিভাবে নিশ্চিত করা যায় এজন্য এ প্রচারণামূলক সভার আয়োজন করা হয়েছে। লিগ্যাল এইড এবং আদালতের মামলার রায়ের নিউজগুলো জনস্বার্থে প্রচার ও প্রকাশ করার জন্যে মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর