গুনগত আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষে ব্যবস্হাপনা শীর্ষক আখচাষীদের সাথে জামালপুরের দেওয়ানগন্জ সুগার মিলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জিলবাংলা সুগার মিলস্ লি: ব্যবস্হাপনার আয়োজনে জিবাসু মিল স্কুল মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি ছিলেন শিন্ত্রমনালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ( গ্রেড-১) আরিফুর রহমান অপু। সভাপতিত্ব করেন জিলবাংলা চিনি কলের এমডি রাব্বিক হাসান,মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্মাহার শেফা,দেওয়ানগঞ্জ উপজেলার (সাবেক)চেয়ারম্যান ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের দেওয়ানগন্উজ পজেলা সভাপতি আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নূরুনবী অপু, ওয়ারকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, মান্নান মোল্লা, আখ চাষীদের মদ্ধে বক্তব্য রাখেন আবুল কালাম প্রমুখ। মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন এ দেশে আওয়ামীলীগের উন্নয়নের জোয়া এসেছে আপনারা উন্নয়ন ধরে রাখতে আবারোও নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ কে এগিয়ে নিন।