মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুরে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্ধোধন

জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

জাতীয় স্থানীয় সরকারের উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের  হরিপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্ধোধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মেলার শুভ উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প,মতাহারা পারভিন,আওয়ামীলীগ সম্পাদক এস এম আলমগীর, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমুখ। উন্নয়ন মেলায় স্থানীয় সরকারের উপজেলা প্রকৌশলী , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ৬টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গণ অংশগ্রহন করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর