মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ

লামা পৌর এলাকার একটি পুকুরের পানিতে ডুবে ইকবাল হোসেন রনি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। ইকবাল হোসেন সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা আকরাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে শিশু আকরাম হোসেন সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়।
কলিঙ্গাপাড়া নুরানি হেফজ বিভাগের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, ছেলেটি আমাদের মাদ্রাসা ছাত্র ছিল। সে ১৩ পারা মুখস্ত কুরআন হাফেজ।
এ সময় পুকুুরের পানিতে নামলে ইকবাল হোসেন ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইকবাল হোসেন রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, পানিতে পড়ে শিশু ইকবাল হোসেন রনির মৃত্যুর ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর