মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

৩ দিন দিনেও খোঁজ মেলেনি সাদা পোশাকে তুলে নেওয়া নুরুল হামিদের

কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

নিজেদের ডিবি পরিচয় দাবি করা সাদা পোশাকে একদল ব্যক্তি গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৪:০০টার সময় কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের বানিয়াপাড়া নিজ বাড়ি থেকে ওয়ার্কশপের মালিক উজির আলীর পুত্র নুরুল হামিদকে তুলে নিয়ে যায় ।
এ ঘটনার পর পেরিয়ে গেছে ৩দিন। কিন্তু হামিদকে এখনো কোনো আদালতে তোলা হয়নি কিংবা পরিবার তার কোনো খোঁজ পাচ্ছে না।

তার ভাই আব্দুল হামিদ ও নিখোঁজ এর স্ত্রী উম্মে হাবিবা বাড়িতে থাকা অবস্থানকালীন তাদের সামনে থেকে সাদা পোশাকে প্রায় ৭/৮ জনের একটি দল তাকে নিয়ে যায়। সাদা পোশাকধারী ব্যক্তিরা কোন পরিচয় বা নাম প্রকাশ করেননি। নিখোঁজ  নুরুল হামিদের ভাই আব্দুল হামিদ জানাই, আমার ভাইকে একটি সাদা মাইক্রোবাস গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় যাহার গাড়ি নং  চট্টমেট্রো-৫২-৫৭১৭। নিখোঁজ হামিদের মোবাইল নং ০১৮৪৬-৫৩৩৭৬৯ সংযোগ বন্ধ রয়েছে। ভাইয়ের ধারণা তার ভাইকে গোপনীয় কোন শত্রু পক্ষের ইন্ধনে খুন করার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে কৌশলে বর্ণিত ঘটনার দিন ও সময়ের বর্ণিত ঘটনাস্থল হতে অপহরণ করিয়া নিয়ে যাওয়া হয়েছে। কক্সবাজার গোয়েন্দা শাখায় যোগাযোগ করা হলে সেখানে নুরুল হামিদ কে নেওয়া হয়নি বলে ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়। ভিকটিমের পরিবার আইনের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর