ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল গ্রামের মৃত সামসুদ্দিনের পুত্র স্বপন মিয়া (৩৮) নিজ মামার হাতে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বার ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যু বরন করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে মৃত সামসুউদ্দিনের ও বেদেনা বেগমের ভাসম্যহীন যুবক (৩৮) কে পারিবারিক ঝামেলায় মামা আশরাফ উদ্দিন (বকুল) ও রতন মিয়া শাসন করতে গিয়ে দা দিয়ে হাতে কোপ লেগে যায় । এতে স্বপন মিয়া মারাত্মক আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। শনিবার হাসপাতালে মৃত্যু বরন করার পর শনিবার দিবাগত মধ্যরাতে দেড়টার দিকে লাশ তড়ি ঘরি করে বড়াই গ্রামে দাফন করা হয়। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু বরন করলেও নান্দাইল মডেল থানা পুলিশ কে না জানিয়ে মধ্য রাতে তড়িঘড়ি করে লাশ দাফন করায় জন মনে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টা নিয়ে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান তিনি বিষয়টি শুনেছেন তবে পরিবারের পক্ষ থেকে মা বেদেনা কোন অভিযোগ করেনাই।
অনুসন্ধানে জানা গেছে নিহত স্বপন মিয়া কিছুটা ভাসাম্যহীন ছিলেন । ঘটনার দিন সে নিজ মামার মাধ্যমে আহত হয়। এবং পরে হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যায় । নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজামান জানান তিনি লাশ দাফন হবার পর জানতে পারেন। বিষয়টি নিয়ে নান্দাইল মডেল থানা একটি সাধারন ডাইরি নথি ভুক্ত করা হয়েছে অভিযোগ পাওয়া গেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।