মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

ভারুয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কমিউনিটি গেট কিপার সভা অনুষ্ঠিত

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি এর কারিগরি সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)র  উদ্দ্যেগে হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের অধীনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের তত্বাবধানে এক কমিউনিটি গেট কিপার সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর  ১টা পর্যন্ত ভারুয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় “হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের” অধীনে স্বাস্থ্য কেন্দ্রে সেবা ও সহযোগিতা বিষয়ক বিভিন্ন ধরনের সচেতনতা মূলক আলোচনা করা হয়। বিশেষ করে ইমাম এবং শিক্ষকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিতিদের সচেতনতা মূলক প্রচার প্রসারের জন্য কিভাবে পরিবার পরিকল্পনা সেবা, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, মাতৃমৃত্যু  ও শিশু মৃত্যুরোধ সম্পর্কে বিশেষ বিশেষ আলোচনা করা হয়।
এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-২  ফিরোজ আহম্মদ(৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য), উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হালিম উল্লাহ,পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)র ফিল্ড কো অর্ডিনেটর মোহাম্মদ কামরুল হাসান,আরটিএমআই এর এফএমও সিফাতুল ইসলাম,  অনুষ্টান পরিচালনা করেন  এফপিআই মোহাম্মদ মামুনুল করিম। সভায় খতিব  সাহেবরা কোরআন ও হাদিসের আলোকে খুতবার আলোচনায় উক্ত বিষয় গুলো নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর