মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

নৌকার মনোনয়ন প্রত্যাশী স্বপন চৌধুরীর সাংবাদিকদের সাথে মতবিনিময়  

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী নান্দাইল উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সাংবাকিদের সাথে মতবিনিময় সভায় স্বপন চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সনে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দেন। এসময় আমি বিপুল ভোটে বিজয় লাভ করি। গত ২০১৮সনে আবারও আমাকে নেত্রী নৌকা প্রতীক দেন। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে  নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হলে জননেত্রী শেখ হাসিনাকে নান্দাইল আসনটি উপহার দিতে পারব বলে সাংবাদিকদের জানান। এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি নান্দাইল চৌরাস্তায় ব্যাপক গনসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর