মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপন কর্মসূচী

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ

“গাছ লাগাই পরিবেশ বাঁচাই ”এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
৯ সেপ্টেম্বর শনিবার  সকালে বীরগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন  প্রজাতির  ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।
 উক্ত অনুষ্ঠানে গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার টিম লিডার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক  অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, আমাদের  ভারসাম্য ঠিক রাখতে হলে গাছ লাগানোর বিকল্প আর কিছুই হতে পারে না তাই  পরিবেশ সুরক্ষায় সকলকে গাছ লাগাতে হবে। আর পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসকে সাধুবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চারণ কবি সংঘের সভাপতি আব্দুল কুদ্দুস, গ্রীন ভয়েস আভিযাত্রিক সাংস্কৃতিক একাডেমির ওমর ফারুক সহ বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এসময় গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য স্বজন বর্মন,রাকেশ রায়, ফরহাদ ইসলাম  আবু বক্কর সুমন , ধনদেব রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর