স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে দক্ষতার সাথে সক্রিয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস এর জাতীয় অ্যাওয়ার্ড ২০২০ “মেডেল অব মেরিট” অর্জন করেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জের বাহুবল উপজেলার সম্পাদক ও কচুয়াদি সরকারি প্রা:বি: এর সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুছ ছামাদ । সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১২ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অ্যাডাল্ট লিডার অ্যাওর্য়াড বিতরণ করা হয়। এসময় স্কাউটসের উন্নয়ন ও বাস্তবায়নের অগ্রদূত নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন মো. শাহাজাহান কবীর সম্পাদক বাঃ স্কঃ হবিগঞ্জ জেলা । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাদিকুর রহমান। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রুহুল্লাহ , জেলা শিক্ষা অফিসার…. এছাড়াও বা:স্কা: সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার এডভোকেট প্রমথ সরকার এল.টি, বা:স্কা: সিলেট অঞ্চলের সহ সভাপতি বদরুনন্নাহার এল.টি সহ জেলা ও উপজেলার স্কাউটার বৃন্দ।
এড. প্রমথ সরকার, আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) সঞ্চালনে হবিগঞ্জ জেলার ২০২০ সালের ৮ জন স্কাউটারদেরকে বা:স্কা: হবিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ও জেলা প্রশাসক দেবী চন্দ ন্যাশনাল সার্টিফিকেট ও মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড প্রদান করেন ।
উল্লেখ্য যে, মোহাম্মদ আব্দুছ ছামাদ বাংলাদেশ স্কাউটস বাহুবল উপজেলার (ভারপ্রাপ্ত) সম্পাদক তিনি স্কাউটিংয়ের কাব শাখা উডব্যাজ অর্জনকারী। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে তাঁর ভূমিকা প্রসংশনীয়। অত্র উপজেলায় শতভাগ স্কাউটিং এর আওতায় আনার লক্ষ্যে ১০৪টি প্রাথমিক বিদ্যালয় , ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ৩টি কিন্ডারগার্টেনে ইউনিট খোলার নিমিত্তে এসব প্রতিষ্ঠানগুলোতে সময়ে সময়ে শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে স্কাউটিং বিষয়ক সভা, কার্যক্রম নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিতভাবে ট্রুপ/প্যাক মিটিং পরিদর্শন করেন। এসব ছাড়াও তাঁর নেতৃত্বে বিভিন্ন সময়ে ট্রাফিক সপ্তাহ পালন, বৃক্ষরোপণ কর্মসূচী, ত্রান বিতরণ, বন্যাকবলিতদের সাহায্য, করোনা সচেতনতা, গরিব এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন ইত্যাদি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, বার্ষিক ক্যাম্প, অন্যন্য ক্যাম্পে সক্রিয় অংশগ্রহণ করে স্কাউটিং কার্যক্রমকে বেগবান করছেন।