আলোকিত নড়াইলের সম্পাদক সাথী তালুকদার (৫৪) ইন্তেকাল ফরমায়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেলে তিনি মারা যান।
৩১আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নড়াইল থেকে এ্যাম্বুলেন্সযোগে রাত ১২টার দিকে তাকে ঢাকায় এনে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর আগে শুক্রবার দুপুরে তার ছেলের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছিলেন, ডাক্তাররা তার বাবার শারীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত একটি রিং স্থাপন করার কথা জানান। এতে প্রায় ২লাখ টাকা লাগবে বলে ডাক্তাররা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত রিং স্থাপন করা হয়েছিল কিনা, তা জানা সম্ভব হয়নি।
এদিকে তার মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার, অভয়নগর উপজেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃ কামাল হোসেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।