সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে বিজিবি’র অভিযানে বাংলা মদ সহ একজন আটক

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অভিযানে বাংলা মদ ও মোবাইল ফোন সহ একজনকে আটক করেছে বিজিবি’র টহল দল। আটককৃত আসামীর নাম মো:নুরনবী।সে রামগড় উপজেলার উত্তর গর্জনতলীর মৃত ধন মিয়ার ছেলে। রামগড় বিজিবি জোন জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রামগড় জোনের আওতাধীন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লারমুখ এলাকায় চোরাচালান আসছে। বুধবার(৩০ আগষ্ট) ভোর রাতে কয়লার মুখ চেকপোস্টের সামনে কর্মরত নায়েক বেল্লাল হোসেনের নেতৃত্বে বিজিবি অভিযান চালায়।এসময় আটক মো:নুরনবী থেকে ৩৯লিটার বাংলা মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।আটক আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর