সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে সড়ক দুঘর্টনায় মাদ্রাসা শিক্ষক ও কলেজ ছাত্রী নিহত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে মুশুলী বাজার সংলগ্ন স্থানে মঙ্গলবার সকালে বাস- অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৫০) নামে চপই দাখিল মাদ্রাসা এবতেদায়ী শিক্ষক ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং মুশুলী কলেজের ছাত্রী বৃষ্টি আক্তার (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত বৃষ্টি আক্তার উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের আঃ রাশিদের কন্যা ও শিক্ষক সাইফুল ইসলাম কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামে বাড়ি। অপরদিকে মুশুলী স্কুলের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা আক্তার হাত-পা ভেঙ্গে মারাত্মক আহত হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক দুঘটনার বিষয়টি নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউর রহমান নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর