সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে বিষমপুর মসজিদ ইমামের ঘর নির্মাণে নগদ অর্থ ও টিন বিতরণ করলেন এমপি টিটু

ডা. এম এ মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর ধুবড়িয়া ইউনিয়নে বিষমপুর জামে মসজিদ ইমামের ঘর নির্মাণে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্য করা হয় এবং বিষমপুর মসজিদ এর পক্ষ থেকে ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি মো. মিজানুর রহমান মাখন ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন উক্ত টিন ও অর্থের চেক বুঝে নেন।
বিষমপুর এলাকার বাসিন্দা নাগরপুর সুপার সপ স্বত্বাধিকারী ইউসুফ হোসেন লেনিন বলেন, গত ১ মাস আগে এমপি মহোদয় আমাদের এলাকা পরিদর্শন করেছেন। সেই সময় বিষমপুর মসজিদের ইমামের জন্য একটি ঘর নির্মাণের বিষয়ে সহযোগিতা চাওয়া হলে, তিনি প্রতিশ্রুতি দেন টিন ও নগদ অর্থ প্রদানের। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমরা বরাদ্দ বুঝে পেয়েছি। আমি বিষমপুর এলাকাবাসীর পক্ষ থেকে আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,নাগরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর