সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ই-পেপার

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ শ্রমিক হাসপাতালে

খাগড়াছড়ি প্রতিনিধি: 
আপডেট সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ

রামগড়ের পাশ্ববর্তী ভূজপুর থানাধীন ১ নম্বর বাগান বাজার ইউপির রামগড় চা বাগানে চা পাতা উত্তোলনের সময় বজ্রপাতে আহত হয়ে ৬ চা শ্রমিককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) বেলা দেড়টার সময় বাগানের ৩১নম্বর গেইটে হঠাৎ বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা চা শ্রমিকরা হলেন- রুমা (৩৫) স্বামী কুমদ, অর্চনা (৩৮) স্বামী সুভাস, অঞ্জলী রানী (৩৫) স্বামী খোকন, সিপন (৩৫) পিতা বিষ্ণু, লতামনি (৩০) স্বামী সয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে রীতা (৩৫) স্বামী সুমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রামগড় চা বাগানের পঞ্চায়েত সভাপতি মদন রাজগড় বলেন, ‘দুপুরে বৃষ্টির পূর্বে বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে আহত রামগড় চা বাগানের ৬জন নারী পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’এসময় বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর