সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলের পল্লীতে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে অপহরণ, ৩ জনের নামে মামলা দায়ের

নান্দাইল (ময়মনসিংহ) নান্দাইল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত ছাত্রীকে ২২ জুলাই শনিবার মেরেঙ্গা বাজারের উত্তর পাশে রসুলপুরগামী কাচাঁ রাস্তার উপর থেকে জোর পূর্বক অপহরণ করা হয়েছে।
ছাত্রীর পিতা সেলিম মিয়া কর্তৃক দায়েরকৃত মামলার এজাহার থেকে জানাগেছে, অপহরণকারী রসুলপুর গ্রামের রতন মিয়ার পুত্র মোঃ রবিন মিয়া উক্ত ছাত্রীকে দিলালপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশোনা করার সময় উক্ত ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে রাস্তা ঘাটে উত্যাক্ত সহ প্রেমের প্রস্তাব দিত। তার অত্যাচারে বাধ্য হয়ে উক্ত ছাত্রীকে তার পরিবার ঢাকা ফার্মগেইট কাঠাল বাগান উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি করে।
গত ২০ জুলাই উক্ত ছাত্রী ঢাকা থেকে বাড়িতে আসলে ২২ জুলাই সকাল ১০ ঘটিকার সময় মেরেঙ্গা বাজার থেকে ঔষধ কিনে নিজ বাড়িতে আসার পথে উক্ত ছাত্রীকে অজ্ঞাত সিএনজি গাড়ীতে তুলে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরনের ঘটনায় সেলিম মিয়া বাদী হয়ে রতন মিয়ার পুত্র রবিন মিয়া (১৯), রতন মিয়া ও মিনা আক্তারকে আসামী করে জেলা ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের নিদের্শে নান্দাইল মডেল থানায় বিগত ৮ আগস্ট একটি নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়। নান্দাইল মডেল থানার মামলা নং-১৪ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, মামলাটি এফআইআর করে উপ-পরিদর্শক মোঃ নূর আলমকে মামলার তদন্তভার প্রদান করা হয়েছে। মামলার বাদী মোঃ সেলিম মিয়া জানান, এখন পর্যন্ত আমার মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারে নাই। অপরদিকে মামলার বিবাদীরা মামলা তুলে আনার জন্য তাকে হুমকী সহ চাপ প্রয়োগ করে যাচ্ছে। মামলার তদন্তকারী অফিসার নূর আলম জানান, মামলার ১নং আসামী রবিন সহ ভিকটিমকে উদ্ধার করার জন্য চেষ্ঠা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর