শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১০:৫২ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা:

বান্দরবানে লামায় পুকুরে ডুবে রিয়াজ উদ্দিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে লামা সদর ইউনিয়নের মেরাখোলা আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দা মোঃ রুবেলের সন্তান। লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, বিকাল পুনে ৫টায় শিশুটিকে তার দাদী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার দাদীর জিম্মায় মৃত শিশুটি দেয়া হয়েছে। শিশুর বাবা মোঃ রুবেল বলেন, দুপুর ১টায় রিয়াজ উদ্দিন বাড়ির আঙ্গিনায় খেলা করছিল।

 

কখন যে খেলার ছলে বাড়ি পাশে রশিদের পুকুরে (মাছের প্রজেক্টে) চলে গেছে আমরা কেউ খেয়াল করিনি। বেলা ৩টায় অনেক খোঁজাখুঁজির পরে রশিদের মাছের প্রজেক্টে পানিতে ভেসে উঠতে দেখি। দ্রুত পানি থেকে তুলে লামা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক,আমাদের অনেক সচেতন হতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর