শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সাপের কামড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৫:২৫ অপরাহ্ন

পাবনায় সাপের কামড়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়,  গতকাল ২২শে আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী শ্মশান ঘাটের পাশে রাকিব তার নিজস্ব মৎস্য  খামার দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তার পায়ে সাপ কামড় দেয়। বিষয়টি সে তেমন আমলে না নিয়ে  স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকে।
পরে রাত ১০টার দিকে অসুস্থ বোধ করায় পরিবারের লোকজন দ্রুত তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ছাত্র নেতা রাকিব খান মৃত্যুবরণ করেন।
নিহত রাকিব খান সাথিয়া থানার সাটিয়াকোলা গ্রামের আহেদ আলীর ছেলে।
সে দীর্ঘদিন যাবত কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দ্বায়িত্ব পালন করে আসছেন।
রাকিবের এই অকাল মৃত্যুতে, পরিবার,আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রতিবেশী এবং দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক শোক নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর