বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতকানিয়া- লোহাগাড়া -চকরিয়া *লামা- আলীকদমে সম্প্রতি প্রাকৃতিক বন্যায় প্লাবিত পাঁচ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেক্ষেত্রে মঙ্গলবার (২২ আগষ্ট) বিকাল ২ টায় লামা একতা অফিসের সামনে তারা গ্রুপের আয়োজনে বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন তারা গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার রুবেল দাশ।
এতে পৌর যুবলীগের আহবায়ক রাজিত রক্ষিত,লামা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সমর বসাক, তারা গ্রুপের ডিলার ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিব রক্ষিতসহ অনেকেই।
প্রসংগত,দেশের তারা গ্রুপের ধারাবাহিক মানবিক সহায়তার অংশ বিশেষ বর্ণিত অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়,দুস্থ ও দরিদ্র পাঁচ হাজার পরিবারের মধ্যে লামায় ৫০০ পরিবার ও আলীকদমে ২০০ পরিবারে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এতে প্রতি প্যাকেট মধ্যে চাউল ৫ কেজি,তৈল ২কেজি,আলো ২কেজি,ডাল ১কেজি, পেয়াঁজ ১কেজি ও লবণ ১কেজি রয়েছে।