সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ই-পেপার

সাইদির জন্য দোয়া করায় শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ

যশোরের শার্শায় আশরাফুল ইসলাম ওরফে আশা (২৫) নামে এক মসজিদের ইমাম’কে ছুরিকাঘাতে করে আহত করেছেন দুর্বৃত্তরা।

সোমবার (২১ আগস্ট) তিনি মোটরসাইকেল যোগে নাভারণ হতে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ৭/৮ জন মুখোশধারী তার গতিরোধ করে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহত আরশাফুল ইসলাম আশা যাদবপুর গ্রামের কামারবাড়ী এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এবং উলাশি গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে রয়েছেন। আশরাফুল ইসলামের অভিযোগ-গত শুক্রবার উলাশীতে জুম্মা নামাজ শেষে দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করার কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর