সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইল পল্লী প্রাণী চিকিৎসক একতা যুব সংঘের কমিটি গঠিত

নান্দাইল (ময়মনসিংহ) নান্দাইল:
আপডেট সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পল্লী প্রাণী চিকিৎসক একতা যুব সংঘের সাধারণ সভা সোমবার ২১ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। পল্লী চিকিৎসক মোঃমোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃএনামুল হক বাবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পল্লী চিকিৎসক মোঃমাজহারুল হক কামালের সঞ্চালনা  বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি  মোঃ এ বি সিদ্দিক খসরু, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আর জে মিন্টু, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোড়ল ও সাংবাদিক সমিতির সহ সভাপতি ডাঃমনজুরুল হক। পল্লী চিকিৎসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফরিদ মিয়া, সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
সাধারণ সভা শেষে সর্বসম্মতি ক্রমে আগামী ১ বছরের জন্য  মোশারফ হোসেন – সভাপতি, ফরিদ মিয়া -সাধারণ সম্পাদক, মোঃসোহানুর রহমান সোহাগ সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিক মজনু অর্থ সম্পাদক কে  করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর