সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

এস এম আকতার, মানিকগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ

আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। ১ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত ছাত্র  সমাবেশ কে কি ভাবে সফল করা যায়, সেই বিষয় নিয়েই  সকল নেতা কর্মীকে দিকনির্দেশনা ও পরামর্শ দেন জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশি সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  রাজিদুল ইসলাম বলেন, এই ছাত্র সমাবেশ কে কেউ যদি গুরুত্ব না দিয়ে যদি কোনো নেতা কর্মী সমাবেশে উপস্থিত না থাকেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।এসময় জেলা ছাত্রলীগের সভাপতি  এম এ সিফাত কোরাইশি সুমনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক -রাজিদুল ইসলামের সঞ্চালনায়, জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ জেলা,উপজেলা, কলেজ ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর