অভয়নগর উপজেলার ৩নং পৌর ওয়ার্ডের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধি আজগার আলীকে অভয়নগরের রোটার্যাক্ট ক্লাব অব কালিগন্জ এর পক্ষ থেকে প্রতিবন্ধি আজগার কে তার ভ্যানগাড়ীতে বিক্রির জন্য বিভিন্ন ধরনের বিস্কুট, ভাজা,কেক প্যাকেট,সহ বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে গাড়িটি সাজিয়ে দেওয়া হয়।১৯আগষ্ট শনিবার সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী অফিস বাঘাবাড়ি মোড়ে অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন রোঃমাহমুদুল হাসান রাজু, রোঃ মো.হাফিজুর রহমান, রোঃ মো. জাকির হোসেন হৃদয়, রোটঃমো.দেলোয়ার হোসেন, রোটাঃআসিবুর রহমান প্রমুখ। প্রতিবন্ধি আজগার অনুভূতি ব্যাক্ত করে বলেন আমি কারো কাছে হাত পেতে কিছু নিতে রাজি না, আমি কষ্ট করে কাজ করে খেতে চায়।এ সময় তিনি কেদে ফেলেন, আর বলেন আমার মতো কেউ যেন এ রকম অসহায় না হয়। আমার মা, স্ত্রী, সন্তান আছে সংসারে তাদের ফরন-পোষন চালাতে হয় আমার। তাই আমি গরমের সিজেনে হাত পাখা বিক্রি করি,আর শীতের সময় আমার হুইল চেয়ারে বসে আমি অন্য জিনিস খাদ্য দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি।