ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) সকাল ১০ টায় জেলা সার্কিট হাউস কনফারেন্স রুমে ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন , অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) লিজা বেগম,জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া.ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা,সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন,সরকার চায় সারাদেশে মফস্বল এলাকায় কতজন সাংবাদিক রয়েছেন। তাছাড়াও সরকারের সুবিধা হবে যে কোন বেনিফিট দিতে।সরকার আপনাদের অনুদান দিচ্ছে।নির্ভুল ভাবে হয়ত দেওয়া সম্ভব হয়নি।কিন্তুু আপনি না পেলে আপনার ভাই তো পেয়েছে। তাদের সংখ্যা জানতে।সেজন্য প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরী করছে।
তিনি আরো বলেন,সরকার চায় ডাটাবেইজ হোক।লিষ্টটা সরকারের জানা থাকুন সারাদেশে কতজন সাংবাদিক রয়েছে।কোন পত্রিকার কতজন সাংবাদিক রয়েছে।তাদের বেতন কত?
সহ অতিথিরা সংবাদ প্রকাশের আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এদিকে প্রেস কাউন্সিলের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত সাংবাদিকদের সঠিক প্লাটফর্ম তৈরি, যত্রতত্র সাংবাদিক ও নিউজ পোর্টাল তৈরিসহ বিভিন্ন সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।