সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ই-পেপার

বাসাইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  দোয়া মাহফিল

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাসাইল  উপজেলা বিএনপির  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬আগষ্ট)সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত)সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপত্বিতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু,দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল হাশেম,ওহিদুল ইসলাম মোস্তফা, কাইওম সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু।
এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর