সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ই-পেপার

দিনাজপুর অঞ্চলের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের মূল্যায়ন অনুষ্ঠিত

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ২০২২ সালের শাপলা  কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের মূল্যায়ন ১২ আগষ্ট শনিবার অনুষ্ঠিত হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রাথমিক স্তরে অধ্যায়নরত শিশুদের কাব স্কাউটে এবং মাধ্যমিক স্তরে অধ্যায়নরত শিশুদের স্কাউটে দীক্ষা গ্রহণের পর নির্ধারিত প্রোগ্রাম বাস্তবায়ন শেষে তাদের অ্যাওয়ার্ড অর্জণের প্রাথমিক শর্ত পূরণ হয়। এজন্য তাদের বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জণ ও সাঁতার, দড়ির ব্যবহার, প্রাথমিক প্রতিবিধান, ধর্ম চর্চা ইত্যাদি জীবন ঘনিষ্ট বিষয়ের ওপর দক্ষতার পরিচয় দিতে হয়। অ্যাওয়ার্ড অর্জণের ধারাবাহিক প্রক্রিয়ায় কাব ও স্কাউটদের  দেশ ও বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে হয়। এছাড়াও, স্রষ্টার প্রতি, নিজের ও অন্যের প্রতি কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে দেশের তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন সহায়তা করে। এসব কার্যাদি সম্পন্ন করে জেলা, অঞ্চল, জাতীয় পর্যায়ের লিখিত, সাঁতার ও মৌখিক মূল্যায়ন শেষে দক্ষতার পরিচয় দেয়া কাবদের প্রধানমন্ত্রীর স্বাক্ষরে শাপলা কাব ও রাষ্ট্রপতির স্বাক্ষরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অঞ্চলের মূল্যায়ন সম্পর্কে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ বলেন, “রংপুর প্রশাসনিক বিভাগের ৮টি জেলার ২৮টি কেন্দ্রে প্রায় ২২০০ জন কাব ও স্কাউটের অংশগ্রহণে এবার আঞ্চলিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে”। আঞ্চলিক এ কর্মযজ্ঞ বাস্তবায়নে সহায়তার জন্য তিনি জেলা ও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,  জেলা ও উপজেলার স্কাউটস কর্মকর্তা, মূল্যায়নকারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর