সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে কবরস্থান হতে ১১টি কঙ্কাল চুরি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান হতে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামের তুলসীপুর কেন্দ্রিয় কবরস্থানের ১১টি কবর হতে কঙ্কাল চুরি হয়।

বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাৎক্ষণিক ভাবে পুলিশকে অবহিত করা হয় বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম চৌধুরী।

তিনি জানান, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন তুলসীপুর কেন্দ্রিয় কবরস্থানে ঘাস কাটতে গিয়ে কবরগুলি উন্মুক্ত দেখতে পায়। পরে তাকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তাৎক্ষণিক ভাবে পুলিশকে অবহিত করেন। কবরগুলি ৬মাস হতে ১বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন এবং কবরের পাশে মানুষের পরিত্যাক্ত কাপড় পাওয়া গেছে বলে তিনি জানান।
সংবাদ পেয়ে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর