সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ

স্বপ্নকে বাস্তবায়নে এগিয়ে আসি রক্তদানে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের মাঝে স্মারক সম্মাননা, র‌্যালি, বৃক্ষ রোপন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.এ.কে এম সাসুদুল হক এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. ইসতিয়াক চৌধুরী , এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউিট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তারেক ইবনে নাসিম,
বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক  ও মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, প্রভাষক রুমানা ফারজানা, প্রভাষক আল-মামুন, বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল আহাম্মেদ,  দিনাজপুরের নারী উদ্যোক্তা নিশিতা রায় নিশি সহ আরো অনেকে ।
অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন  স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপিত মোঃ তানভির আহম্মেদ,সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, পরিচালক মো: বেলাল হোসেন,  এ সময় বিভিন্ন সংগঠনের রক্তযোদ্ধা , কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ আরো অনেকে  উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর