রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ই-পেপার

আদালতে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৫:১০ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার আরো ছয়জন আসামির চারদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ডিবি পুলিশ।

তাদের মধ্যে মামলাটির এজাহারভুক্ত দুই আসামি রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছেন। জামালপুর ডিবি পুলিশের ওসি ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. আরমান আলী বিষয়টি নিশ্চিত করে , চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছয়জন আসামিকে আদালতে হাজির করা হয়।

তারা হলেন- বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী এলাকার মৃত জসি শেখের ছেলে রেজাউল করিম, পূর্ব কামালের বার্ত্তী এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির ওরফে মনিরুল, বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার আনার আলীর ছেলে গোলাম কিবরিয়া সুমন, মালিরচর নয়াপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মিলন মিয়া, একই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মো. তোফাজ্জল ও মৃত আজিজুল হকের ছেলে আইনাল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর