রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষনা

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে সাতটি ইউনিয়নে কৃষক দলের কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা কৃষক দল। শুক্রবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে নতুন কমিটি অনুমোদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, মিজানুর রহমান লাভলু, মোশারফ হোসেন মুছা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, জাসাস দলের আহ্বায়ক আবুল বাশার, ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহাবুর রাসেল, যুগ্ম আহ্বায়ক রিপন আহাম্মেদ শিশির, দোলয়ার হোসেন সেন্টু ও রাশেদ শিকদার।
এসময় সাতটি ইউনিয়নের কৃষক দলের কমিটি বিলপ্তী করে। পরে স্ব স্ব ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দর হাতে নতুন কমিটি তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর