রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ই-পেপার

লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ

লামা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭)২০২৩ এর শুভ উদ্বোধন করা করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় লামা চম্পাতলীস্থ ৩২ আনসার ব্যাটালিয়ন মাঠে উদ্বোধনী খেলায় দু, প্রান্ত থেকে অংশ গ্রহন করেন লামা রুপসিপাড়া একাদশ বনাম ফাঁসিয়াখালী একদশ।
উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কাইসার, এএসপি আনোয়ার হোসেন খাঁন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও  ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,পিআইও মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
লামা ১২ আনসার ব্যাটালিয়ন মাঠে এই টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে  মোট ৮টি টিম অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে অন্যান্য খেলা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর