মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ জন  

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

পাবনার বেড়া উপজেলায় বজ্রঘাতে আরব আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। আর ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আগবাগশোয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম আরব ফকির (৫০)। তিনি ওই গ্রামের মৃত বাহার ফকিরের ছেলে। এ ঘটনায় মৃত আরব ফকিরের স্ত্রী নাজমা খাতুন (৪০) ও তার ভাই মিজান ফকির (৫৫) গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হাদিউল ইসলাম।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, তারা বাড়ির পাশে তিল শুকাচ্ছিলেন। পরে হালকা বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে ছাতা নিয়ে তারা তিল উঠাতে থাকেন। এ সময় হঠাৎ করে বজ্রপাতে আরব ফকির ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী ও ভাই অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে যান।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর