রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় অগ্নিকান্ড

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলী দহ গ্রামে রবিবার রাত ২টায় মোঃ মজিবর রহমানের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাড়ীর সামনে ৪টি খরকুটের পালা পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এলাকা সুত্রে জানা যায়, মজিবরের বাড়ীতে রাত ২ টার সময় পরিকল্পিতভাবে পালায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
মজিবর ও তার ছেলে আল আমিন হোসেন জানায়, রাতে আগুন দেখে তারাতারি উঠে পালার সামনে গিয়ে দেখি আমাদের গ্রামের মিজান নামে ছেলেটি আমাকে দেখে পালিয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে মিজান। কারণ তাদের সাথে আমাদের সর্ম্পক ভালো না। মিজানের নামে মামলা রয়েছে। আগুন নেভানো জন্য রাতে মসজিদের মাইক দিয়ে গ্রামের লোকজনকে ডেকে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুন নেভানোর ব্যস্ততার সময় বাড়ীর ভিতরে একটি ঘরে ৫০ হাজার টাকা ও স্বর্ণ চুরি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর