মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় সড়কের গাছের ডাল ভেঙে চাপা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

পাবনা কাজিরহাট ফেরী ঘাট মহাসড়কে, সড়কের গাছের ডাল ভেঙে চাপা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যুর  ঘটনা ঘটেছে।
আজ ১০ই জুন শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে কাশিনাথপুর মহিলা কলেজ সংলগ্ন জাপান ফ্রেন্ডশিপ স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীর মতে জানা যায় , রিয়াদ নামের ১৭ বছর বয়সী  এক যুবক মোটরসাইকেল চালিয়ে বেড়া থেকে তার নিজ বাড়ী আমিনপুরে যাচ্ছিল। কাশিনাথপুর মহিলা কলেজ পাড় হয়ে জাপান ফ্রেন্ডশিপ স্কুলের সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা একটি বাবলা গাছের ডাল ভেঙে হঠাৎ  তার গায়ের উপর পড়ে। এসময় গাছের ডালের চাপা পড়ে গুরুতর আহত হয় রিয়াদ। তৎক্ষণাৎ  কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন। নিহত রিয়াদ  আমিনপুর হঠাৎপাড়া মো: মজিদ শেখের ছেলে। সে বেড়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়। এদিকে রিয়াদের অকাল মৃত্যুতে পরিবার স্বজন বন্ধুবান্ধব এবং এলাকাবাসীর মাঝে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর