বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জলতান্ক রোগে রোগী মারা যাওয়ার পর সাঁথিয়ায় কুকুর নিধনে গ্রামবাসী মেরে ফেললো ৬ টি কুকুর

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায়  কুকুরের কামড়ে একই গ্রামে দুইজনের মৃত্যুতে গ্রামবাসী আতংকিত হয়ে কুকুর নিধন শুরু করেছে। উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামে শনিবার(১ এপ্রিল)সকাল থেকে যুবতরুণরা  কুকুর নিধন শুরু করে। শনিবার দুপুর পর্যন্ত তারা ৬ টি কুকুর মারে।উল্লেখ্য,ওই গ্রামের মৃত ফয়েজ মোল্লার ছেলে খবির উদ্দীন মোল্লা(৬০)গত বুধবার রাতে জলাতঙ্ক রোগে মারা যান। দুই সপ্তাহ আগে একই গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে আব্দুল হাই(৪৫) জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া গত ২৫ মার্চ শনিবার সাঁথিয়া পৌর এলাকায় একটি ক্ষ্যাপা কুকুর সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত শতাধিক মানুষ,বেশ কয়েকটি গরু,ছাগলকে কামড়ায়।এদিকে পরপর একই এলাকায় একই কারণে দুইজনের মৃত্যুতে এলাকায় চরম জলাতঙ্ক আতঙ্ক বিরাজ করছে।এমতাবস্থায় আতংকিত যুবতরুণরা কুকুর নিধন শুরু করে।সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আব্দুল্লাহ আল মামুন জানান,যে দুইজন লোক জলাতঙ্ক রোগে মারা গেছেন তারা ভ্যাকসিন না নিয়ে কবিরাজি চিকৎসা নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর