সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আনসার ভিডিপি  সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণ 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁও  প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে করেনা মোকাবেলায় আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় ৩’শ জন সদস্য-সদস্যার মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেন জেলা  আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রুবেল উকিল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সহকারী পরিচালক আ: হা: নুরুল কবির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, ১ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মামুন অর রশিদসহ অন্যান্যরা।
ত্রাণের প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ১টি সাবান, ১টি মাস্ক।
আনসার ভিডিপি জেলা কমাড্যান্ট রুবেল উকিল জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক জেলার ৫ উপজেলায় মোট ১ হাজার ৫শ জন সদস্য-সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
এর আগেও জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় অবস্থিত ১ আনসার ব্যাটালিয়নের সদস্যদের অর্থায়নে ও তাদের নিজস্ব রেশন সামগ্রী হতে প্রায় ২ শতাধিক দু:স্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
 উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে আরও ২ শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করবে জেলা আনসার ও ভিডিপি সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর